আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই এবং মঙ্গলবার পর্যন্ত বড় বৃষ্টির পূর্বাভাসও নেই। তবে ১৪ অক্টোবর পুজোর চতুর্থী থেকে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও মেদিনীপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
পুজোর আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, চতুর্থী থেকে বদল
Source: Kolkata 24x7