জাপানের সনি গ্রুপের দ্বিতীয় প্রান্তিকে পরিচালন মুনাফা ৪৫ শতাংশ বেড়ে ৬২২ দশমিক ৩ বিলিয়ন ইয়েন হয়েছে, যা কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার বিশ্বব্যাপী ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি আয় এবং গেমস ও সংগীত ব্যবসার প্রবৃদ্ধি এতে বড় ভূমিকা রেখেছে। ফলে চলতি অর্থবছরের মুনাফার পূর্বাভাস ৯ শতাংশ বাড়িয়ে ১ দশমিক ৩৩ ট্রিলিয়ন ইয়েন করেছে সনি।
স্পাইডার-ম্যানের সাফল্যে সনির মুনাফা ৪৫ শতাংশ বৃদ্ধি
Source: Bangladesh Pratidin