সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ২০ লাখ টাকা ঋণ ও অনুদানের প্রলোভন দেখিয়ে বিকাশসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নেই।
‘উদ্যোগ’ নামে ঋণের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
Source: Daily Bangladesh