রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্পনীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুতের মাশুল ও জমির স্ট্যাম্প ডিউটি পাঁচ বছর পর্যন্ত ফেরত দেওয়ার পাশাপাশি ২০৩০ সালের মার্চ পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য বিদ্যুতের ওপেন অ্যাক্সেসে সারচার্জ সম্পূর্ণ মকুব করা হয়েছে। এমএসএমই-তে মহিলা ও রূপান্তরকামী কর্মীদের ইপিএফ খরচ দশ বছর পর্যন্ত পুরোপুরি ফেরত দেবে সরকার। সিঙ্গুরে নতুন শিল্পায়নের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নতুন শিল্পনীতিতে বিনিয়োগ টানতে বড় সুবিধা ঘোষণা রাজ্যের
Source: Hindustan Times Bangla