ওড়িশা উপকূলে ডিআরডিওর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল উড়ান পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ব্যবহারকারী বাহিনীর মূল্যায়ন পরীক্ষার অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সমস্ত নির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে এবং সেনাবাহিনীতে ক্ষেপণাস্ত্রটির অন্তর্ভুক্তি এখন আসন্ন।
প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, সেনায় অন্তর্ভুক্তি আসন্ন
Source: Hindustan Times Bangla