ফাঁস হওয়া নথি অনুযায়ী, ইরানকে ৯০টি অগ্রসর হেলিকপ্টারভিত্তিক গাইডেড ক্ষেপণাস্ত্র লঞ্চার সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেনের বেসরকারি গোয়েন্দা সংস্থা দ্য ডালাস অ্যানালিটিক্স এই নথি হস্তগত করেছে। ভিম্পেলের তৈরি লঞ্চারগুলো ২০২৪ সালের শেষভাগ থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সরবরাহের কথা ছিল। তবে লঞ্চারগুলো শেষ পর্যন্ত পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাশিয়া থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান
Source: Bangladesh Pratidin