চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন বই। প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন জানান, আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ বই জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। পহেলা জানুয়ারির অপেক্ষা না করে ডিসেম্বরের শেষে বার্ষিক পরীক্ষার ফলাফলের দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে।
চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে খেলাধুলা ও সংস্কৃতির নতুন বই
Source: Bangladesh Pratidin