সার উৎপাদন বাড়াতে ভোলা, চট্টগ্রাম ও নরসিংদীতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে বিসিআইসি। ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন টিএসপি এবং নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন ইউএফ-৮৫ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভোলা, চট্টগ্রাম ও নরসিংদীতে তিন নতুন সার কারখানার পরিকল্পনা
Source: Daily Bangladesh