হুগলির পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রায় ৪৬ লক্ষ ৪৬ হাজার পিএম কিষাণ প্রাপক এই প্রকল্পে বছরে অতিরিক্ত ৩ হাজার টাকা পাবেন। ফলে কেন্দ্রের ৬ হাজার টাকার সঙ্গে মিলিয়ে মোট ৯ হাজার টাকা সহায়তা পাবেন তাঁরা। রাজ্য তিন কিস্তিতে ১ হাজার টাকা করে দেবে।
মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধি চালু, কৃষকরা পাবেন বছরে ৯ হাজার টাকা
Source: Bangla Hunt