বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু শুক্রবার দাবি করেছেন, শিল্পনীতি নিয়ে তাঁর বৃহস্পতিবারের মন্তব্য বিকৃত করা হয়েছে। তিনি জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে কোনো বিভাজন করেননি বলে সাফাই দিয়েছেন। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী নতুন শিল্পনীতি ঘোষণার মঞ্চে বুদ্ধদেবের জমি অধিগ্রহণনীতির সমালোচনা করেন। বিমানের মন্তব্যে সিপিএমের অন্দরে ব্যাখ্যা-বিতর্ক শুরু হয়েছে।
শিল্পনীতি নিয়ে বিতর্কে সুর বদল বিমান বসুর, বিকৃতি অভিযোগ
Source: The Wall Bengali