জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় শোভাযাত্রা শুরু হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান শোভাযাত্রার উদ্বোধন ও নেতৃত্ব দেবেন। শোভাযাত্রাটি বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ হবে। একই দিন সকালে তিনি জিয়াউর রহমানের সমাধি ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বিএনপির শোভাযাত্রা
Source: Daily Bangladesh