ওড়িশা উপকূলে সফলভাবে পরীক্ষিত হল প্রলয় ক্ষেপণাস্ত্র

ওড়িশা উপকূলে সফলভাবে পরীক্ষিত হল প্রলয় ক্ষেপণাস্ত্র

ওড়িশা উপকূলে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল উড়ান পরীক্ষা চালাল ডিআরডিও। বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে করা এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত সব লক্ষ্য পূরণ করেছে। প্রায় ৫০০ কিলোমিটার পাল্লার এই স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ঘণ্টায় প্রায় ৭৫০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং ৭০০ কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যকে দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাইলফলক বলেছেন।

Source: Bangla Hunt

More in Top Stories

Read the live feed on ZapIndies