শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, বাংলাদেশের নোয়াখালি, সিলেট ও চট্টগ্রাম বন্দরও ফেরত নেওয়ার সময় এসেছে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশভাগের সময় নেহরু এসব এলাকা পাকিস্তানের হাতে তুলে দিয়েছিলেন। তাঁর দাবি, এই তিন অঞ্চল একসময় ত্রিপুরা রাজ্যের অংশ ছিল।
শুধু PoK নয়, নোয়াখালি-সিলেট-চট্টগ্রাম ফেরানোর দাবি বিজেপি সাংসদের
Source: Hindustan Times Bangla