মার্কেট ক্যাপে জিওকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে এয়ারটেল

মার্কেট ক্যাপে জিওকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে এয়ারটেল

মার্কেট ক্যাপের নিরিখে জিও প্ল্যাটফর্মসকে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম লিস্টেড কোম্পানি হয়েছে ভারতী এয়ারটেল। ৬ নভেম্বর এয়ারটেলের মার্কেট ক্যাপ ১৩.১৪ লক্ষ কোটি টাকা, জিও প্ল্যাটফর্মসের ১২.৯৫ লক্ষ কোটি টাকা। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ১৭.৮৬ লক্ষ কোটি টাকায় শীর্ষে রয়েছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে এয়ারটেলের নিট মুনাফা ৩১ শতাংশ বেড়ে ৮,৮৮৭.৫ কোটি টাকা হয়েছে।

Source: Bangla Hunt

More in Business & Finance

Read the live feed on ZapIndies