মাত্র ১৩ বছর বয়সে ৩৫ টাকা হাতে মুম্বই পাড়ি দেওয়া নারায়ণ টি. পূজারী আজ ‘শিব সাগর’ ব্র্যান্ডের প্রায় ১৫টি রেস্তোরাঁর মালিক। থালা-বাসন ধোয়া থেকে শুরু করে ১৯৯০ সালে ছোট আইসক্রিমের দোকান খোলেন; এক গ্রাহকের পরামর্শে পাও ভাজি বিক্রি শুরু করেই বদলে যায় ভাগ্য। ট্র্যাক্সন-এর তথ্য অনুযায়ী, ২০১৫ অর্থবর্ষে সংস্থার রাজস্ব ছিল ১০.৬৫ কোটি টাকা, ২০২৫ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ১১১.৪৫ কোটি টাকায়।
৩৫ টাকা হাতে মুম্বই, আজ ১১১ কোটি টাকার রেস্তোরাঁ সাম্রাজ্য
Source: Bangla Hunt