পশ্চিমবঙ্গে ভুয়ো চিকিৎসক চিহ্নিত করতে 'নো ইউর ডক্টর' বা KYD পদ্ধতি চালু হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, মৃত চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভুয়ো ডাক্তারি চলছিল। রাজ্যের রেজিস্ট্রেশন রোলে থাকা ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের রিভ্যালিডেশন শুরু হয়েছে। ম্যানুয়াল ও ভিডিয়ো—দুইভাবে যাচাই হবে।
ভুয়ো ডাক্তার ধরতে 'KYD' চালু করল রাজ্য
Source: TV9 Bangla