ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল সম্ভাবনা যাচাই করল বিডা

ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল সম্ভাবনা যাচাই করল বিডা

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনাবেষ্টিত দুর্গম ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা সরেজমিনে পরিদর্শন করেছেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। শনিবার প্রতিনিধি দলটি চরের ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, যোগাযোগ ও অবকাঠামো পর্যালোচনা করে। সম্ভাব্যতা যাচাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চরাঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Source: Bangladesh Pratidin

More in Business & Finance

Read the live feed on ZapIndies