দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, দীপাবলি কেবল আলোর উৎসব নয়, অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ের সংকল্পেরও প্রতীক। সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন, এই কামনা করেন তিনি। পাশাপাশি সেনাজওয়ানদের সঙ্গে দীপাবলি পালনের ঐতিহ্য এবারও বজায় রাখার আশ্বাস দেন মোদী, তবে গন্তব্য প্রকাশ করেননি।
দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
Source: Bangla Hunt