বেঙ্গালুরু থেকে লখনউগামী ইন্ডিগোর 6E 451 বিমানের শৌচাগার থেকে হাতে লেখা হাইজ্যাকের হুমকি চিরকুট উদ্ধার হওয়ায় ১৭৮ যাত্রী নিয়ে বিমানটি শনিবার বিকেলে বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করে। চিরকুটে ঠিক ৬.৩০ মিনিটে বিমান হাইজ্যাকের হুমকি ছিল। অবতরণের পর যাত্রীদের নামিয়ে বিমানে চিরুনি তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী, পুলিশ যাত্রীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ইন্ডিগো জানিয়েছে, নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই বিমান পুনরায় লখনউয়ের উদ্দেশে রওনা হবে।
শৌচাগারে হাইজ্যাকের চিরকুট, বেঙ্গালুরুতে ফিরল ইন্ডিগোর বিমান
Source: Hindustan Times Bangla