৬ থেকে ১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

৬ থেকে ১৬ বছর বয়সীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র সেবার আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের প্রস্তাব করা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসি সচিব আখতার আহমেদের প্রস্তাবে বিষয়টি নিয়ে কর্মশালার নির্দেশ দিয়েছেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বর্তমানে ১৭ বছর পূর্ণ হলে এনআইডি পাওয়া যায়।

Source: Daily Bangladesh

More in Top Stories

Read the live feed on ZapIndies