উত্তরপ্রদেশের কানপুরের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে ইউপি পিসিএস-জে ২০২২ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নিশি গুপ্তা। বাবার পান দোকান চালিয়ে সংসার চলত, আর্থিক অনটন ও আত্মীয়দের কটূক্তি সত্ত্বেও মেয়ের পড়াশোনায় সমর্থন দেন তাঁর বাবা। এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম করা নিশি বর্তমানে মাহোবা জেলায় সিভিল জজ হিসেবে কর্মরত।
পান দোকানদারের মেয়ে নিশি গুপ্তা ইউপি পিসিএস-জে পরীক্ষায় প্রথম
Source: Bangla Hunt