দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভর্মার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল নগদ টাকার উৎস ব্যাখ্যায় ব্যর্থ হওয়ায় লোকসভা স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্যানেল তাঁকে দোষী সাব্যস্ত করেছে। বুধবার সংসদে পেশ হওয়া রিপোর্টে বলা হয়েছে, টাকার উৎস ও মালিকানা নিয়ে তাঁর ব্যাখ্যা সন্তোষজনক নয়। এর আগে ইন-হাউস কমিটিও তাঁর নিয়ন্ত্রণে থাকা স্টোররুমে টাকা রাখার কথা বলেছিল।
সংসদীয় প্যানেলের রিপোর্টে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি ভর্মা
Source: TV9 Bangla