নিম্নচাপের জেরে টানা ভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আসানসোলের রেলপার এলাকার পাঁচটি ওয়ার্ড জলমগ্ন, বহু ঘরবাড়ি ডুবে গেছে। উদ্ধারে নামানো হয়েছে এসডিআরএফ ও অসামরিক প্রতিরক্ষা বাহিনীকে, খোলা হয়েছে ত্রাণ শিবির। দুর্গাপুর ব্যারাজ থেকে বেশি জল ছাড়ায় নতুন বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
ভারী বৃষ্টিতে প্লাবিত আসানসোল, বিপর্যস্ত বাঁকুড়া-পুরুলিয়া
Source: Sangbad Pratidin