জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। প্রতিযোগিতার মেডেলের নকশা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে, যা তৈরি করেছেন জাপানি ডিজাইনার দাইসুকে শিবা। ভাঙা সিরামিকের টুকরো জোড়া লাগানোর ধারণায় তৈরি এই মেডেল ক্রীড়াবিদের সংগ্রাম ও সাফল্যের প্রতীক। মেডেলগুলো জাপানের পৌরসভার সংগৃহীত ই-বর্জ্য থেকে তৈরি, বাক্স হিনোকি কাঠের।
২০২৬ এশিয়ান গেমসের মেডেল ডিজাইনে নজির, ভাঙা সিরামিকের টুকরোয় প্রতীক সাফল্য
Source: Bangla Hunt