গবেষণা বলছে, দাঁতের মাড়ির সংক্রমণ বা পিরিওডোনটাইটিস রক্তপ্রবাহের মাধ্যমে প্লাসেন্টায় পৌঁছে অকাল প্রসবের ঝুঁকি প্রায় তিন গুণ বাড়িয়ে দিতে পারে। কলকাতা মেডিক্যাল কলেজের ডেন্টাল বিভাগের প্রধান সোমা হালদার জানান, অকাল প্রসবের ক্ষেত্রে ৬০ শতাংশ শিশুর মৃত্যু বা জটিল সংক্রমণের আশঙ্কা থাকে। গর্ভাবস্থায় নিয়মিত দাঁতের পরীক্ষা ও পরিচর্যা জরুরি বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
অকাল প্রসবের লুকনো কারণ হতে পারে দাঁতের রোগ
Source: The Wall Bengali