আরজি কর মামলায় নির্যাতিতার পরিবার কলকাতা হাইকোর্টে অভিযোগ করেছে, মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নিয়ে মামলা প্রত্যাহারের চাপ দেওয়া হয়েছিল। তাঁরা জানান, ঘটনার পর নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে বাড়িতে এসেছিলেন, উপস্থিত ছিলেন তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। সিবিআই তথ্য না নেওয়ার অভিযোগও করেছেন তাঁরা। দিলীপ ঘোষ লিখিত অভিযোগের দাবি জানিয়েছেন।
আরজি কর মামলায় বন্দুক ঠেকিয়ে চাপের অভিযোগ
Source: The Wall Bengali