ময়মনসিংহ নগরের বেগুনবাড়ি এলাকায় স্লুইসগেটের সামনে জলে ভাসতে থাকা ড্রাম থেকে উদ্ধার হয়েছে গয়না ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সূত্রধরের মরদেহ। তাঁর মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁকে অন্যত্র খুন করে দেহ ড্রামে ভরে জলে ফেলা হয়েছে। ২০ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
ময়মনসিংহে ড্রামে মিলল গয়না ব্যবসায়ীর মরদেহ
Source: Hindustan Times Bangla