রাজধানীর মিরপুর-১-এ মধ্যরাতে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র হামলা, লুটপাট ও ভাঙচুরের পর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ঢাকা মহানগর উত্তরের জামায়াত নেতারাও ঘটনার নিন্দা করে ক্ষতিগ্রস্ত কেন্দ্রের কার্যক্রম দ্রুত চালুর আহ্বান জানিয়েছেন।
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার নিন্দা জামায়াতের
Source: Daily Bangladesh