সিংহস্থ মেলার প্রস্তুতিতে রাস্তা চওড়া করার কাজে শাহী মসজিদের অংশ সরানোর উদ্যোগকে কেন্দ্র করে উজ্জয়নে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, এক আধিকারিক আহত হন। মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একাংশ প্রতিবাদ জানিয়ে রাতভর অবস্থান নেন। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষ ডিভিশন বেঞ্চে আবেদন করেছে, সোমবার শুনানির কথা ছিল।
উজ্জয়নে শাহী মসজিদ ঘিরে সংঘর্ষ, কাঁদানে গ্যাস পুলিশের
Source: Hindustan Times Bangla