মহালয়া থেকে ১৩ অক্টোবর পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ১৪ থেকে ১৭ অক্টোবরের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বিশেষ করে দুই মেদিনীপুর ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনায়। উত্তর আন্দামান সাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হলেও বাংলায় সরাসরি প্রভাবের আশঙ্কা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, নিম্নচাপের প্রভাব নেই
Source: Asianet Bangla