মহালয়া থেকে পুজো পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশিরভাগ দিনই শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও রাজ্যে তার সরাসরি প্রভাব পড়বে না। ১৫ থেকে ১৭ অক্টোবর উপকূলীয় জেলা ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও অধিকাংশ দিন বৃষ্টির আশঙ্কা কম।
পুজোয় বাংলায় বড় বৃষ্টির আশঙ্কা নেই, জানাল আলিপুর
Source: Hindustan Times Bangla