চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অ-আর্থিক রাষ্ট্রায়ত্ত ২৩০ প্রতিষ্ঠানের জন্য ৮৯ হাজার ৩৩৮ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত জনবল প্রায় ৩ লাখ ১১ হাজার। ২০২৪-২৫ অর্থবছরে অনুদান পাওয়া ১৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টিরই নিজস্ব আয় ছিল না। ১৯টি প্রতিষ্ঠান অতি উচ্চ ঋণঝুঁকিতে, মোট দায় প্রায় ২ লাখ ২২ হাজার ৩৮২ কোটি টাকা।
ভর্তুকিতে চলছে ২৩০ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
Source: Daily Bangladesh