ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকার বেশি আয়কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সোমবার প্রকাশিত হয়েছে। ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পাঁচ করবর্ষের পুনর্মূল্যায়িত কর দাবি চ্যালেঞ্জ করে করা দুটি রিট খারিজ হওয়ায় এনবিআর এখন অর্থ আদায় করতে পারবে। ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত রায় স্থগিত করেনি।
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের রায় প্রকাশ
Source: Daily Bangladesh