কমিশন বৃদ্ধি, গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ ও প্রশাসনিক হয়রানি বন্ধসহ সাত দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারাদেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সোমবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. সেলিম খান এ ঘোষণা দেন। তিনি জানান, বিইআরসি চেয়ারম্যান দাবিগুলো পর্যালোচনার আশ্বাস দিয়েছেন।
১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Source: Daily Bangladesh