লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন। বৃহস্পতিবার পর্যন্ত গণনায় তিনি পেয়েছেন ৫২.১ শতাংশ ভোট, প্রতিদ্বন্দ্বী বিদায়ী মেয়র কারেন বাস পেয়েছেন ৪৭.৯ শতাংশ। কেরলের ত্রিশূরে জন্ম নিত্যা লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হতে চলেছেন। ২০০৫ সালের পর এই প্রথম কোনও বর্তমান মেয়রকে হারিয়ে নতুন প্রার্থী ক্ষমতায় আসছেন।
লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ী ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমন
Source: Hindustan Times Bangla