আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে, উত্তরবঙ্গে সর্বোচ্চ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।
দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা, নামবে তাপমাত্রা
Source: Bangla Hunt