আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর পর সোমবার থেকে রাজ্যের আবহাওয়া বদলাতে পারে। ১০ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ৯ নভেম্বর পর্যন্ত শুষ্ক থাকলেও ১১ নভেম্বর পর্যন্ত হালকা বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা, তবে পাহাড়ি জেলাগুলিতে সতর্কতা নেই।
কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস
Source: Uttar Banga Sambad