নভেম্বরের শুরুতে বাংলায় শীত এখনও জাঁকিয়ে পড়েনি, তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও কমবে। শনিবার আকাশ পরিষ্কার থাকলেও সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিং ও কোচবিহারে হালকা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির আভাস।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা
Source: Bangla Hunt