শেরপুরের গারো পাহাড়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও গাছ কাটার অভিযোগ উঠেছে। ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীর পাহাড়, নদী ও ঝরনা থেকে এসব উত্তোলন চলছে। গত দুই বছরে সংরক্ষিত বনাঞ্চলের ২৫ হাজার গাছ কাটা হয়েছে। ২০২৫ সালের ৮ এপ্রিল বালুমহাল বিলুপ্ত ঘোষণার পরও তা বন্ধ হয়নি। প্রশাসন বলছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গারো পাহাড়ে অবৈধ বালু-পাথর উত্তোলন, উজাড় হচ্ছে বন
Source: Bangladesh Pratidin