দু'দিনের বিরতির পর দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোম ও মঙ্গলবার বৃষ্টি কমলেও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট, ৪ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
Source: Bangla Hunt