বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি চলবে; কোথাও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফের ভারী বৃষ্টির আশঙ্কা, ২৩-২৪ সেপ্টেম্বর উপকূল ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে সতর্কতা জারি হয়েছে।
নিম্নচাপের জেরে বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Source: Kolkata 24x7