উত্তর আন্দামান সাগরের উপর থাকা ঘূর্ণাবর্ত শনিবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং ২৩ সেপ্টেম্বরের দিকে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিত নয়। এর প্রভাবে ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।
বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি
Source: Kolkata 24x7